সাবেক সংসদ সদস্য জাফর আলম ১৮ দিনের রিমান্ডে

১৮ জুন ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩১ PM
সাবেক সংসদ সদস্য জাফর আলম

সাবেক সংসদ সদস্য জাফর আলম © টিডিসি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাতটি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বুধবার (১৮ জুন) সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগও রয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

এর আগে সকালে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে কক্সবাজার থেকে প্রিজন ভ্যানে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয় পুলিশের পক্ষ থেকে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬