হত্যা মামলায় চার দিনের রিমান্ডে মমতাজ

১৩ মে ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
আওয়ামী লীগ আমলের এমপি মমতাজ বেগম

আওয়ামী লীগ আমলের এমপি মমতাজ বেগম © সংগৃহীত

হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার (১৩ মে) এই আদেশ দেন। 

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মমতাজকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে তার চার দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, সোমবার (১২ মে) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ধানমন্ডি থেকে গ্রেপ্তার করার তথ্য জানানো হয়। 

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সংগীতশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে। এসব মামলায় আজ তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

প্রসঙ্গত, এক সময় ‘লোকগানের রানি’ খ্যাত এই শিল্পী আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে সরব ভূমিকা রাখেন। ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন মমতাজ। পরবর্তীতে ২০১৪ সালে সরাসরি ভোটে মানিকগঞ্জ-২ আসনে জয়ী হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত হেরে যান স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে।

 

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬