জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

১৮ জুন ২০২৫, ১২:১২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫১ PM
লোগো

লোগো © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির প্রথম মেধাতালিকা আজ প্রকাশিত হবে। বুধবার (১৮ জুন) বিকেল ৪ টায় এসএমএস ও  রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ জুন) থেকে মেধাতালিকায়  স্থান পাওয়া শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে পারবেন। 

মঙ্গলবার (১৭ জুন) প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,   বুধবার বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে (nu <space> atmf <space> Roll No টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে) ফল জানা যাবে। একইদিন রাত ৯টা থেকে ফল প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)।

এতে আরও বলা হয়, মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ইতোমধ্যে মাস্টার্স (নিয়মিত অথবা প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যেকোনো শিক্ষাবর্ষে) ভর্তি হয়ে থাকেন, তবে তাকে অবশ্যই ২৫ জুনের মধ্যে আগের ভর্তি বাতিল করে নতুনভাবে ভর্তি হতে হবে। না হলে দ্বৈত ভর্তি হিসেবে গণ্য হয়ে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬