সাম্য হত্যা: গ্রেপ্তার তিনজন ৬ দিনের রিমান্ডে

১৭ মে ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:১৪ PM
সাম্য হত্যায় গ্রেপ্তার তিনজন

সাম্য হত্যায় গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিন্নাত আলী জানান, আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে গত বৃহস্পতিবার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান। ওই আবেদনের ওপর আসামিদের উপস্থিতিতে আজ শুনানি হয়। শুনানি শেষে বিচারক তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: এপ্রিলের বেতন ছাড়ে আল্টিমেটাম, মাউশি ঘেরাওয়ের ঘোষণা

গত মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার সকালে নিহত শিক্ষর্থীর বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।

অন্যদিকে ঘটনার দিন রাতেই রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের আবেদনের শুনানি নিয়ে আজ তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬