৮ জেলার ২৪ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

২১ নভেম্বর ২০২৪, ০৬:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পাচার হওয়া বাংলাদেশিরা

পাচার হওয়া বাংলাদেশিরা © সংগৃহীত

২৪ বাংলাদেশি নারী ও পুরুষকে ভারতে দুই বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ নারী ও ১৩ পুরুষ রয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে তাঁদের গ্রহণ করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

পাচারের শিকার এসব নারী-পুরুষের মধ্যে রয়েছে রয়েছে, নড়াইল, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার এবং পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে। জানা গেছে, এসব বাংলাদেশিদের আকর্ষনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানান, এদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল পাচারকারীরা। বেনাপোল উপজেলা প্রশাসন ও ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদের গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘রাইটস যশোর’ নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে তাদের শেল্টার হোমে নিয়ে যায়। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে রাইটস যশোরের ফিল্ড অফিসার তৌফিকজামান জানান।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে মাহানা খাতুন জানান, তাঁরা ভালো চাকরির আশায় গত আড়াই বছর আগে দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে যান। পরে সে দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে কলকাতা পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence