সাক্ষাৎকার

‘শিক্ষার দুই মন্ত্রণালয় একীভূত হচ্ছে’

ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি সম্পাদিত

শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের কাঠামোগত জটিলতা দূর করতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাক্ষাৎকার নিয়েছেন শিহাব উদ্দিন
আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ PM

শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের কাঠামোগত জটিলতা দূর করতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় একীভূত হয়ে কাজ করবে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এক ছাতার নিচে কাজ করবে বলে জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ গঠিত হয়।

এতে মিলন চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ধানের শীষে বিজয়ী ড. আ ন ম এহছানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০১-০৬ সালে খালেদা জিয়া সরকারের সময় তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান করেন।

আরও পড়ুন: হেলিকপ্টারের সঙ্গে নতুন শিক্ষামন্ত্রীর কী সম্পর্ক, কেন এত আলোচনা

সাক্ষাৎকারে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া হলেও অতীতে দুই মন্ত্রণালয় আলাদাভাবে কাজ করায় অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি। প্রতিমন্ত্রী থাকাকালে প্রাইমারি শিক্ষাকে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত সম্প্রসারণ এবং পরবর্তী স্তর পুনর্গঠনের চিন্তা থাকলেও দুই মন্ত্রণালয়ের বিভাজনের কারণে তা কার্যকর করা যায়নি।

বর্তমানে দুই মন্ত্রণালয় একই ছাতার নিচে কাজ করছে জানিয়ে তিনি বলেন, একীভূত হয়ে কাজ করার ফলে ফাইল নিষ্পত্তি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হয়েছে। আমাদের দুই মন্ত্রণালয়ে কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে থাকবে না। দায়িত্ব নেওয়ার পর আমরা এই নীতিতেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যৌথভাবে তদারকি করায় শিক্ষা প্রশাসনে সমন্বয় বাড়বে।

এলএনজি: বাংলাদেশের অর্থনীতিতে এক নির্মম বাস্তবতা
  • ১৬ আগস্ট ২০২৬
ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজনা, সংঘর্ষে জড়…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সবাইকে নিয়ে বসুন, ইগো দেখানোর ক…
  • ১৬ আগস্ট ২০২৬
জেবিএবির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহ জাহান
  • ১৬ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬