ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: আনাদোলু এজেন্সি

০২ মার্চ ২০২৬, ১০:২৪ AM
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ © সংগৃহীত

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়।

আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে আগের দিন হামলা হয়, যেখানে তার তিনজন দেহরক্ষী—যারা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য—নিহত হয়েছেন বলে ওই উপদেষ্টা জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ওই ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত আহমাদিনেজাদের বাসভবনে কোনো হামলা হয়নি এবং সেটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা আহমাদিনেজাদের বর্তমান শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করে বলেন, 'আমি তার সঙ্গে যোগাযোগে আছি। সব ঠিকঠাক আছে।'

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9