সাক্ষাৎকার

বিদেশি পিস্তলসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

র‌্যাবে হাতে আটক শিরহান শরীফ তমাল

র‌্যাবে হাতে আটক শিরহান শরীফ তমাল © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে
সাক্ষাৎকার নিয়েছেন টিডিসি রিপোর্ট 
আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। তমাল সাবেক এমপি গালিবুর রহমান শরীফের ছোট ভাই।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে শহরের আলোবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগজিন, গুলি, ইয়াবা ও প্রাইভেট কারসহ গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, র‌্যাবের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তমালকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

বিসিএসের মৌখিক পরীক্ষা বিশ্বাসযোগ্য করার পরামর্শ জনপ্রশাসন …
  • ১৩ এপ্রিল ২০২৬
তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বিপিএলে নাসুমের বকেয়া পারিশ্রমিক বিতর্ক, মুখ খুললেন সেই ফাহ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬