বিআরটিসিতে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ

২৪ আগস্ট ২০২৬, ১০:০৩ AM
বিআরটিসি

বিআরটিসি © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিয়েছে। প্রতিষ্ঠানটির অধীনে দুইজনকে ইন্টার্নশিপ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ইন্টার্নশিপ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে। তবে এই ভাতা ছাড়া অন্য কোনো ভাতা বা সুবিধা দেওয়া হবে না।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)

ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস

ইন্টার্নের সংখ্যা: ২ জন

ইন্টার্নশিপের ক্ষেত্র: পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা এবং পরিবেশবান্ধব গণপরিবহন চালনা।

প্রযোজ্য শিক্ষাগত বিষয়: সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অবতীর্ণ প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুযায়ী একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করতে হলে সংশ্লিষ্ট প্রার্থীদের এই বিজ্ঞপ্তির আওতায় আবেদন করার প্রয়োজন নেই। কোনো আবেদনকারী অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

ইন্টার্নশিপ ভাতা: ইন্টার্নশিপ চলাকালীন বিধি অনুযায়ী মাসিক ১০ হাজার টাকা হারে ভাতা দেওয়া হবে। ভাতা পাওয়ার জন্য প্রতি মাসে বিআরটিসি নির্ধারিত সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মকালের প্রত্যয়ন জমা দিতে হবে।

ইন্টার্নশিপের নিয়ম: নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর ১২(গ) অনুচ্ছেদ অনুযায়ী একটি ঘোষণাপত্র ও একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। বিআরটিসি নির্ধারিত সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

ইন্টার্নশিপ চলাকালীন ইন্টার্ন কর্মে নিয়োজিত রয়েছেন মর্মে কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। তবে সফলভাবে ইন্টার্নশিপ শেষ করার পর সনদ দেওয়া হবে। এই সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো ধরনের চাকরির ক্ষেত্রে প্রাধিকার বা অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না।

কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে প্রাথমিক বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত, মৌখিক অথবা উভয় পরীক্ষায় অংশ নিতে হতে পারে। প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের ই-মেইল, ডাকযোগে বা মোবাইলে জানানো হবে। লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

ইন্টার্নশিপ শেষ করার পর বিআরটিসি, এর অধীন কোনো ডিপো বা ইউনিট কিংবা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার দাবি করতে পারবেন না ইন্টার্নরা।

নির্বাচিত প্রার্থীদের ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর সব শর্তের পাশাপাশি অফিস ব্যবস্থাপনা ও সরকারি গোপনীয়তা সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

আবেদনের মাধ্যম: অফলাইনে।

আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে বিআরটিসির প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্র জমাদানের ঠিকানা: আবেদনপত্র জমা দিতে হবে বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০ ঠিকানায়।

বি:দ্র: মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদনপত্রে উল্লিখিত তথ্যের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এসব কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্বের সনদ এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি।

বিস্তারিত তথ্য ও আবেদন ফরম বিআরটিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9