ইন্টার্নশিপের সুযোগ সৌদি আরবে, থাকছে মাসিক স্টাইপেন্ড-আবাসন-ফ্রি বিমানভাড়া

২২ আগস্ট ২০২৬, ১০:৫২ PM
সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে ২ থেকে ৬ মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি)। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের জন্য সারা বছর আবেদন করা যায়।

‘ভিজিটিং স্টুডেন্ট রিসার্চ প্রোগ্রাম (ভিএসআরপি)’ এর আওতায় শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, পরিবেশ, পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার, গাণিতিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বৈদ্যুতিক শক্তি ও জৈবিক ক্ষেত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণাভিত্তিক ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৌদি আরবে অবস্থিত একটি বেসরকারি আন্তর্জাতিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সৌদি আরবে সর্বপ্রথম এ বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ একসঙ্গে শিক্ষা গ্রহণের ধারা চালু হয়।

সুযোগ-সুবিধা

*টিউশন ফি লাগবে না;

*প্রতি মাসে উপবৃত্তি হিসেবে ১ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে;

*আবাসন সুবিধা প্রদান করবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ ও ভিসা সংক্রান্ত সহায়তা প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা;

*সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে;

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে;

*স্নাতকের ৩য় বর্ষ বা তদূর্ধ্ব শিক্ষার্থী ও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য;

*সিজিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। সাধারণত TOEFL iBT-এ ন্যূনতম ৭৯ অথবা IELTS-এ ন্যূনতম ৬.০ স্কোর থাকতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*বর্তমান প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক ট্রান্সক্রিপ্ট;

*রিকমেন্ডেশন লেটার;

*ব্যক্তিগত বিবৃতি (এসওপি);

*বৈধ পাসপোর্ট;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬