একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা আবারও বাড়ল

২৫ আগস্ট ২০২৪, ০৩:০৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM

© সংগৃহীত

বন্যা পরিস্থিতির কারণে কলেজের একাদশ শ্রেণিতে অনলাইনে চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ও মূল ভর্তির সময় বাড়ানো হয়েছে। রবিবার (২৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবেন ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে। আর মূল ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট। এই সময় আগে ছিল ১৮ থেকে ১৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন আর ২০ আগস্ট ছিল মূল ভর্তি।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ও ভর্তির সময়সীমা ফের বৃদ্ধি করা হলো। শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে, আর ভর্তি হতে হবে ২৮ আগস্ট।

এর আগে চতুর্থ ধাপের ভর্তি আবেদন ১১ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট রাত ১০টায় শেষ হয়েছে। আর এই ধাপের আবেদনের ফল ১৭ আগস্ট প্রকাশ করা হয়েছে। পরে ১৮ আগস্ট থেকে ১৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়নের সময় ছিল। আর এই ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় ছিল ২০ আগস্ট। তবে এবার বন্যার কারণে এই সময়সীমা বাড়ানো হলো। 

তিন ধাপে আবেদন গ্রহণ ও নির্বাচনের পরও সিট খালি থাকায় এবং কিছু শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হতে না পারায় চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীরা ৫ থেকে ১০টি কলেজে আবেদনের চয়েজ দিতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ব্যাংক কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

সরকারি ছুটিতেও বাসভবনে থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী
  • ১৮ মার্চ ২০২৬
বন্ধ বাকৃবি ক্যাম্পাসে চুরির চেষ্টা, তরুণ আটক
  • ১৮ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না, বাংলাদেশ ব্যাংক…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের…
  • ১৮ মার্চ ২০২৬
১২ সদস্য নিয়ে হবে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি: স্থান পেলেন এম…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ সীমান্তের বাইরে গিয়েও আমাদের এক করে দেয়
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence