মিরপুর কলেজ 

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত্রদলের বিক্ষোভের ডাক

০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩১ PM
মিরপুর কলেজ

মিরপুর কলেজ © ফাইল ছবি

ঢাকা-১৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমানের ‘নির্দেশনায়’ মিরপুর কলেজ অধ্যক্ষকে হেনস্তা ও হুমকি প্রদানের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (৬ এপ্রিল) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমানের ‘নির্দেশনায়’ কলেজে একদল বহিরাগত প্রবেশ করে তাদের পছন্দের প্রার্থীর নিয়োগের জন্য অধ্যক্ষকে অনৈতিক চাপ প্রয়োগ করে। এ সময় অধ্যক্ষ তাদের কথায় রাজি না হওয়াতে তাকে গালমন্দ ও হুমকি দিলে সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়।

এসময় শিক্ষার্থীদের ওপর তার হামলা করে কয়েকজনকে আহত করে।পরবর্তীতে এই বিষয়ে অধ্যক্ষ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিতে চাইলে জামায়াতের সংসদ সদস্য আরমান তাকে ফোন করে অভিযোগ প্রদান না করার জন্য দীর্ঘ সময় ধরে গালমন্দ ও হুমকি প্রদান করেন।

বহিরাগতদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর এ ধরনের নৃশংস হামলা, অধ্যক্ষকে হেনস্তা ও হুমকি প্রদানের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আগামীকাল দুপুর আড়াইটায় কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬