কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবান সামগ্রী উধাও

২৮ মার্চ ২০২৬, ১০:৪৮ AM
নবীগঞ্জ সরকারি কলেজ

নবীগঞ্জ সরকারি কলেজ © সংগৃহীত

‎‎হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ কক্ষে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
‎
‎কলেজ সূত্রে জানা যায়, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি হিটাছি ব্র্যান্ডের প্রজেক্টর, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি কম্পিউটার (পিসি), একটি দেয়াল ঘড়ি, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সিসি ক্যামেরার সরঞ্জামাদি।
‎
‎কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন বলেন, বুধবার বিকেল তিনটা পর্যন্ত অন্যান্য শিক্ষকদের সঙ্গে অফিস কার্যক্রম পরিচালনা করেছি। পরদিন সকালে এসে দেখি অধ্যক্ষ কক্ষের তালা ভাঙা এবং ভেতরের মালামাল চুরি হয়েছে।
‎
‎কলেজ প্রশাসন জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২২ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ ছিল। ২৩ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও নিয়মিত ক্লাস আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
‎
‎খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
‎
‎এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন—জামায়াত ও এনস…
  • ০৪ নভেম্বর ২০২৬
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী
  • ০৪ নভেম্বর ২০২৬
মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে মাম…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950