ফের ছেলেদের টুপি পরা বাধ্যতামূলক করলো আইডিয়াল

১৩ আগস্ট ২০২৪, ০৫:৩৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজ

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজ © ফাইল ছবি

ফের সব ছেলে শিক্ষার্থীর জন্য টুপি পরা আবার বাধ্যতামূলক করল রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজ। এর আগেও ২০২০ সালে ড্রেস কোড পরিবর্তন করা হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে। ওই সময় পরিবর্তিত মূল ড্রেস কোডে ছিল সালোয়ার, কামিজ, ক্রস বেল্ড ওড়না ও জুতা। ওই সময় মেয়েদের জন্য ফ্রকের পরিবর্তে কামিজ নির্ধারণ করা হয়েছিল।

সোমবার (১২ আগস্ট) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এনাম হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ড্রেস কোড পরিবর্তন করা হয়। 

দেশের প্রচলিত ড্রেস কোডের বাইরে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত ছিল— ছেলেদের জন্য টুপি, মেয়েদের জন্য স্কার্ফ ও অতিরিক্ত হিসেবে বড় ওড়না। ওই সময় পরিবর্তিত ড্রেস কোড অনুযায়ী এগুলোকে ঐচ্ছিক করা হয়েছিল মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের জন্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অমুসলিম শিক্ষার্থী থাকায় টুপি পরার বিষয়টি নিয়ে ২০২০ সালে বিতর্ক ওঠে। আর সে কারণে প্রতিষ্ঠানটি টুপি ব্যবহার ঐচ্ছিক করা হয়েছিল। অর্থাৎ যার ইচ্ছে সে ব্যবহার করবে, যার ইচ্ছে হবে না সে পরবে না। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আগের ড্রেস কোড ফিরিয়ে আনার দাবি ওঠে। এক পর্যায়ে গত ১২ আগস্ট ড্রেস কোড পরিবর্তন করে প্রতিষ্ঠানটি। নতুন ডেস কোডে মাধ্যমিকে ছেলেদের ড্রেস কোড অনুযায়ী এবার টুপি পরা ঐচ্ছিক তুলে দিয়ে বাধ্যতামূলক করা হয়েছে।

ড্রেস কোড পরিবর্তন বিষয়ে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, ২০১৪ সাল পর্যন্ত যে ড্রেস কোড ছিল তা ফেরত আনা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

ড্রেস কোড পরিবর্তনের বিষয়ে একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বাচ্চারা টুপি পরতে চাইতো না, তাই টুপি পরা ঐচ্ছিক করা হয়েছিল। এবার ড্রেস কোড পরিবর্তনের বিজ্ঞপ্তিতে ঐচ্ছিক শব্দটি নেই। তাই মাধ্যমিকে সব ধর্মের ছেলেদেরই টুপি করা বাধ্যতামূলক হয়ে গেলো।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬