ন্যায়ের জন্য আত্মত্যাগের উপমা হয়ে থাকবে সৈকত: শ্রেণি শিক্ষক জহিরুল

২৬ জুলাই ২০২৪, ১২:২২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM
নিহত সৈকত ও তার শ্রেণি শিক্ষক জহিরুল

নিহত সৈকত ও তার শ্রেণি শিক্ষক জহিরুল © সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সময়ে সংঘাতে এ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ২০৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া। সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি। 

নিহতদের মধ্যে একজন রাজধানীর সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহামুদুর রহমান সৈকত (২০)। গত শুক্রবার বিকেলে সংঘর্ষের চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত সৈকতের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

মাহামুদুর রহমান সৈকতের অকাল মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন তার সহপাঠী ও শিক্ষকরা। তেমনি একজন তার শ্রেণি শিক্ষক মো. জহিরুল ইসলাম। ফেসবুকে পোস্ট করা তার একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

সেখানে তিনি লিখেছেন, আমার ছাত্র সৈকত! শহীদ সৈকত! ওর শ্রেণি শিক্ষক হিসেবে ওকে খুব কাছ থেকে দেখেছি। ওর মতো নম্র, ভদ্র, মেধাবী ও সুদর্শন ছাত্র খুব কমই পেয়েছি। ওর হাসিমাখা মুখখানি বারংবার ভেসে উঠছে মানসপটে।

তিনি আরও লেখেন, গত শুক্রবার গোধূলির রঙে হারিয়ে গেল সৈকত চিরতরে! কি অকাল প্রয়াণ! কি হাহাকার চারিদিকে! কি বেদনার অমানিশা মরমে মরমে! তবুও আমাদের সৈকত বেঁচে রবে মুমূর্ষু চেতনার সঞ্জীবনী রূপে, বন্ধুবাৎসল্যের প্রতীক হিসেবে ও ন্যায়ের জন্য আত্মত্যাগের উপমা হয়ে!

হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950