নটর ডেম কলেজে ভর্তি নিজস্ব প্রক্রিয়ায়, যোগ্যতার শর্ত প্রকাশ

১৪ মে ২০২৪, ০১:০৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
রাজধানীর নটর ডেম কলেজ

রাজধানীর নটর ডেম কলেজ © ফাইল ছবি

রাজধানীর নটর ডেম কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ মে) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-আবেদনের তারিখ ঘোষণার পর ভর্তিসংক্রান্ত সকল তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে (https://ndc.edu.bd) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। প্রতি বছরের ন্যায় এবারও নটর ডেম কলেজ নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে।

এইচএসসি ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫, মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

আরো পড়ুন: পাশের স্কুলের সঙ্গে একীভূত হতে পারে শূন্য পাস ৫১ শিক্ষাপ্রতিষ্ঠান

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০। নটর ডেম কলেজে ভর্তির জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তির প্রয়োজন নেই বলে এতে জানানো হয়েছে।

 
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close