ঢাকা বোর্ডে এইচএসসিতে যুক্ত হলো নতুন ৫ কেন্দ্র

১০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডে

ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডে © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাকে সামনে রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে নতুন ৫টি পরীক্ষা কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে আগে স্থগিত থাকা ৪টি কেন্দ্রকে পুনরায় সচল বা পুনঃস্থাপন করা হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং আসন বিন্যাসের চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত নতুন ৫টি কেন্দ্র হলো— ঢাকার মাতুয়াইল হাজি আবদুল লতিফ ভুঁইয়া কলেজ, টাঙ্গাইলের চাপড়ী বহুমুখী গণ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জের থানেশ্বর স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুরের শহিদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ এবং মাদারীপুরের সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ।

অন্যদিকে, প্রশাসনিক বা কারিগরি কারণে বন্ধ থাকার পর পুনঃস্থাপন হওয়া ৪টি কেন্দ্র হলো— নরসিংদীর নারায়নপুর রাবেয়া কলেজ, কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ, মাদারীপুরের চরমুগরিয়া মহাবিদ্যালয় এবং রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজ।

বোর্ড কর্তৃপক্ষ এই চিঠিটি সংশ্লিষ্ট কলেজ ও উপজেলা শিক্ষা অফিসগুলোতে পাঠিয়েছে এবং কেন্দ্রগুলোর অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা দ্রুত যাচাই করে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে। 

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬