২০২৫ সালে যাদের হারাল মাভাবিপ্রবি পরিবার

৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫ সাল। কড়া নাড়ছে নতুন বছর। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবের মধ্যেই ২০২৫ সাল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিবারকে উপহার দিয়েছে কিছু গভীর বেদনা। এই বছরে বিশ্ববিদ্যালয় হারিয়েছে একাধিক মেধাবী শিক্ষার্থী ও একজন কর্মচারীকে। তারা আর ফিরে আসবেন না। তবে রেখে গেছেন স্মৃতি, ভালোবাসা এবং তাদের নিজ নিজ কাজের ছাপ।

মেহেদী হাসান শুভ
গত ৩০ এপ্রিল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে নেমে আসে গভীর শোক।

মো. জুনায়েদ হোসেন
গত ২০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা সন্তোষ পুরাতন পাড়ার একটি ছাত্রাবাস (মেস) থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি পুরো ক্যাম্পাসে শোক ও আলোড়ন সৃষ্টি করে।

মিতু আক্তার
গত ১১ জুলাই জননেতা আব্দুল মান্নান হলের সহকারী বাবুর্চি মিতু আক্তার অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। কর্মজীবনে তার আন্তরিকতা ও নিষ্ঠা সহকর্মী ও শিক্ষার্থীদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।

তারা রয়ে যাবেন সহপাঠী, সহকর্মী এবং পুরো ক্যাম্পাসের স্মৃতিতে।

শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9