নুরকে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারকারীরাই বড় শিবির: ছাত্রলীগের সাবেক নেতা

১৩ মার্চ ২০১৯, ০৯:৫৬ AM
নুরুল হক নুর ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু

নুরুল হক নুর ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু

দীর্ঘ ২৮ বছর পর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যা নিয়ে ব্যাপক অনিয়ম, কারচুপি ও ভোট জালিয়াতের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ছাত্রলীগ ছাড়া প্রায় সব ছাত্র সংগঠন নির্বাচন বর্জন করেছে। দেশের গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন শ্রেণীর মানুষের বিরূপ মন্তব্য প্রকাশিত হচ্ছে।

নির্বাচনের এই ডামাডোলে নুরকে নিয়ে এবার মন্তব্য করলেন নুরের রাজনৈতিক বড় ভাই ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু। ফেসবুকে তিনি লিখেছেন, ‘নুরুকে নিয়ে প্রশ্ন করছে আমার দলীয় সংগঠনের কিছু নেতা। হ্যাঁ, নুরুকে আমি পোষ্ট দিয়েছি। আওয়ামী লীগের ইতিহাস ঘাটলে অনেক উদাহরণ পাবেন প্রথমে আওয়ামী লীগ থেকে এমপি পরে বিএনপি থেকে এমপি। তাহলে কি প্রশ্ন করবেন “ওরে প্রথমবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিল কে?”

নুরু শিবির আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছেন? নুরুর পরিবার জামাত-বিএনপি কেউ প্রমাণ করতে পেরেছেন? আমাদের সময়ে একবার কোট সংস্কার আন্দোলন হয়ে ছিল, সেদিন কি নুরু ঐ আন্দোলনে ছিল? প্রমাণ দিতে পারবেন কেউ? নুরুরা যে সময়ের সৃষ্টি তারাই প্রশ্ন করে নুরুকে পোষ্ট দিল কে? হাস্যকর বেপারটা হাইস্যকর!

প্রশ্ন আসেনা নুরুকে কে ভোট দিল? কোন চার-পাঁচ হাজার ছাত্রলীগ কর্মী নুরকে ভোট দিল? সোহাগ-নাজমুল,শরীফ-মেহেদী কমিটির সময়ে কেন কোটা আন্দোলন মহীরুপ ধারণ করতে পারল না, কেন পরের কমিটিতে পারলো! তখন তো সবাই মধু খাইতে চাচ্ছিলেন নুরুদের দিয়ে। আজ নুরু মধুর বাসা নিয়ে যাওয়াতে প্রশ্ন আসলো নুরুকে পোস্ট দি কে?

চাটতে চাটতে জিব্বাহর ছাল উঠে গেছে, তাই আবল-তাবল না বকে ওষুধ লাগান। বিরোধী দল থেকে ছাত্রদলের গেস্টরুমে নির্যাতন সহ্য করার ইতিহাস আছে আমাদের। বড় ভাই ছাত্রদল নেতার বন্ধু বলে প্রথম বর্ষে বড় ভাইয়ের রুমে থেকে ছাত্রদল করার আপনার ইতিহাস সবাই জানে। আর আমরা গণরুমে ২বছর থেকে ছাত্রদলের মার খাওয়া ছেলে। যারা কোনদিন গণরুমে থাকে নাই ছাত্রদলের রুমে থেকেছে তারা আবার কিসের ছাত্রলীগ নেতা?

যারা নুরুকে কোটা আন্দোলনের নেতা বানিয়েছে সে সমস্ত মুখোশধারী ছাত্রনেতাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা হউক। তাদের বিচার করা এখন ছাত্রলীগের প্রত্যেকটি কর্মীর প্রাণের দাবি।’

এর আগে দেয়া এক স্ট্যাটাসে মিঠু লিখেছেন, ‘নুরুল হক নুরু। ছাত্রলীগের কর্মী থেকে তোমাকে যারা নিজ স্বার্থে ছাত্র অধিকার আন্দোলনের নেতা বানিয়ে পল্টি দিয়ে শিবির নেতা বানালো তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর মত অবস্থান এবং সাহস তোমার কাছ থেকে প্রত্যাশা করি। ছাত্রলীগ তার যত কর্মীকে মিথ্যা অপবাদ দিয়ে শিবির বানিয়েছে আমি বিশ্বাস করি তুমি তাদেরই একজন। ছাত্রশিবির করার মত যোগ্য তোমাকে দেখে যেমন কখনও মনে হয়নি তেমনি ছাত্রশিবিরকে প্রেস রিলিজ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারও জন্য ভোট চাওয়ার মত নির্বোধও মনে হয় না। ভয় ও সংকীর্ণতা ভেঙে সত্যটা প্রকাশ কর ভাই। সারা দেশকে জানিয়ে দে তোকে কোটা আন্দোলনের নেতা কারা বানিয়েছিল।

বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোন দুই প্রভাবশালী নেতা তোকে নিয়ে বৈঠকে বসেছিল। কোন নেতারা সেদিন সামনে ছাত্রলীগের সম্মেলন যাতে না হয় তার জন্য কোটা আন্দোলনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। নুরু তোকে আজ বলতে হবে ৭ এপ্রিল ২০১৮ কোন দুই বড় নেতা তোকে ১২ হাজার হাজার টাকা দিয়া আন্দোলনে খরচ করতে বলেছে।

আন্দোলনের নেতৃত্ব যাতে হাসান আল মামুন আর তোর হাতে থাকে কে বলেছে সেটা তুই লাইভে এসে বলবি। তোকে নিয়ে ছাত্রলীগের কোন নেতারা বিভিন্ন সময় বৈঠকে বসেছে সেটা সবাইকে জানিয়ে দে। কোটা আন্দোলন নির্মূল করার জন্য ছাত্রলীগের যে বৈঠক হয় সেখানে শুধুমাত্র তৎকালীন ৩ জন নেতা কেন উপস্থিত ছিল সেটাও ছাত্র সমাজ জানতে চায়।

কোটা আন্দোলন, ছাত্রলীগের সম্মেলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের ৬০০ কোটি টাকার কাজ, এগুলোর সর্ম্পকটা কি এটাও সবাইকে জানতে হবে। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নুরুকে যারা ব্যবহার করেছে তারা হলো ইতিহাসের সবচেয়ে বড় শিবির।’

ট্যাগ: ডাকসু
ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬