চৈত্র সংক্রান্তিতে রাবিতে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘যুদ্ধ সংক্রান্তি’

১২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক আয়োজন 'যুদ্ধ সংক্রান্তি'। রাবি কালচারাল নেটওয়ার্কের আয়োজনে আগামী সোমবার (১৩ এপ্রিল) এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের আয়োজকরা বলেন, দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ গণচাঁদার ভিত্তিতে সাংস্কৃতিক আয়োজন হতে যাচ্ছে। ২ দিনের গণ কালেকশন শেষে আমাদের অর্থ টিমের মোট সংগ্রহ ১৫ হাজার ৫৭ টাকা টাকা। অনুষ্ঠান সফল করতে আমাদের ৩০ হাজারের এর বেশি অর্থ সংগ্রহ করতে হবে। যারা এই আয়োজন সফল করতে আমাদের সঙ্গে আছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

এতে আরও বলা হয়েছে, এ বছরটি পৃথিবীর জন্যে মোটেও সুখকর ছিল না। নতুন করে অন্যায় যুদ্ধ চেপেছে ইরানে। যেন মুষ্টিমেয় অথচ প্রচণ্ড ক্ষমতাধর একদল দানবের হাতে বন্দি গোটা বিশ্ব। আমাদের মাতৃভূমির গল্পও ব্যতিক্রম নয়। জুলাই অভ্যুত্থানের পরেও নিশ্চিত হয়নি ভিন্ন জাতিসত্তা, ভিন্ন মত ও পথের সম-মর্যাদা। আবু সাঈদ, মীর মুগ্ধ, অনাসদের রক্তে দেশ গড়ার সম্ভাবনা লুটেপুটে খাচ্ছে প্রভাবশালীদের ঘুণপোকারা।

শান্তির আকাঙ্ক্ষা ও মানবিকতার লড়াইয়ের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাঝেই আমরা শান্তি চাই, সমব্যথী হতে চাই, প্রাণ খুলে গাইতে চাই, নিজের কথা বলতে চাই আর প্রচণ্ড মর্যাদাবোধ নিয়ে বাঁচতে চাই। আমরাও বয়ে চলি মানবিকতা আর ন্যায্যতা নিয়ে বাঁচার এক অবিরাম লড়াই। আসন্ন বছরে সেই লড়াইয়ে বিজয়ের আকাঙ্ক্ষায় আমাদের এই সাংস্কৃতিক রসদ অনুসন্ধান।

উল্লেখ্য, অনুষ্ঠানের দিন পরিবহন চত্বরে বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠেয় আয়োজনটিতে গান, নাচ ও আবৃত্তি পরিবেশনা করবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল সার্কেলের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে আছেন মাঈশা মারিয়াম, নিশাদুজ্জামান আকাশ, সামিউন হাসিম আহন, তন্ময় রায়, মো. শাহরিয়ার নাঈম মাসুম, এম. আর. মৃদুল, ফুয়াদ রাতুল এবং সাদেক রহমান।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬