রাবিতে পরিচ্ছন্ন ক্যাম্পাস অভিযান

০৪ মার্চ ২০১৯, ১১:১০ AM
রাবি প্রশাসনের উদ্যোগে আজ সোমবার ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে

রাবি প্রশাসনের উদ্যোগে আজ সোমবার ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে © টিডিসি ফটো

‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, স্বস্তির নিঃশ্বাস, সুস্থ জ্ঞানার্জন’, ‘সবাই মিলে শপথ করি পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ সোমবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

এসময় উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া,  কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এম এ বারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে উপাচার্য বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আমরা নোংরা জিনিষ পছন্দ করি না। তাই আমরা নোংরা করব না। পরিষ্কার-পরিচ্ছন্নতা এটি কঠিন কাজ নয়। নোংরা জিনিস পরিষ্কার করার চেয়ে নোংরা না করাই ভালো। আমাদের কোন কাজ কেই অবজ্ঞা করা চলববে না।’

তিনি বলেন, ‘আমাদের প্রিয়নবী মুহাম্মদ (স.) নিজের কাপড় নিজে পরিষ্কার করতেন। আমাদের শুধু একদিনের কর্মসূচির মাধ্যমেই সব ময়লা পরিষ্কার হবে না। কিন্তু এটার মাধ্যমে আমরা জনসচেতনতা সৃষ্টি করিতে পারি। আমরা যে যার অবস্থান থেকে যদি এগিয়ে আসি তাহলে একদিন গোটা দেশটাই পরিচ্ছন্ন হয়ে যাবে।’

এসময় বিভিন্ন হল, বিভাগের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close