জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিক প্রবেশে সাদা দলের আহ্বায়কের বাধা 

০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ PM
বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের বাধা সাদা দলের আহ্বায়কের

বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের বাধা সাদা দলের আহ্বায়কের © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় প্রবেশে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের বাধা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আলোচনা সভার সভাপতি ও সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. ফেরদৌস রহমান। আজ বুধবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবেশ করতে চাইলে বাধা দেন তিনি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, আজ বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকায় এ আলোচনা সভা প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ অবস্থান কর্মসূচি পালন করেন।

একপর্যায়ে অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষার্থী ও প্রক্টর বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা চলে যায়। শিক্ষার্থী চলে যাওয়ার পর সংবাদ সংগ্রহের জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্মরত কয়েকজন সাংবাদিক সভা কক্ষে প্রবেশের অনুমতি চাইলে তিনি হাতের ইশারায় প্রবেশ করতে নিষেধ করেন এবং চলে যেতে বলেন। 

তিনি আরও বলেন, প্রক্টর যখন প্রবেশে বাধা দিয়েছেন তখন আলোচনা সভা চলমান ছিল এবং উপাচার্যসহ প্রায় সবাই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রক্টর ও আলোচনা সভার সভাপতি প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, সাংবাদিকদের বাধা দেওয়া হয় নাই। যখন তারা প্রবেশ করতে চেয়েছে তখন প্রোগ্রাম পুরোপুরি শুরু হয়নি।

ইবিতে আবাসন সংকট, ৮ বছরেও শেষ হয়নি হল নির্মাণ
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদন শুরু, জেনে নিন সব ইউনিটের যোগ্যতাসহ খুঁটি…
  • ১১ নভেম্বর ২০২৬
এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে …
  • ১১ নভেম্বর ২০২৬
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950