পরীক্ষায় নকলের দায়ে নোবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৪ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুইজনকে এক বছরের (দুই টার্ম) জন্য এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের সিএসটিই বিভাগের একজনকে ছয়মাস (এক টার্ম) বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, টার্ম পরীক্ষা চলাকালীন নকলের উপাদান সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখা, মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসা এবং তা থেকে দেখে লেখার দায়ে প্রধান পর্যবেক্ষক এসব শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ পরীক্ষার হল থেকে বহিষ্কার করে। 

শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তক্রমে তিন শিক্ষার্থীর এই পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী একবছর ও ছয়মাসের জন্য বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট কর্তৃক দুইজনকে তিনটি এবং একজনকে দুটি সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিয়ে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে বলে জানানো হয়।

এ ছাড়া শিক্ষার্থীরা ঐ সেমিস্টারের পূর্ববর্তী সকল পরীক্ষাসমূহ বহাল থাকবে এবং উল্লেখিত সময়ে তার ফলাফল প্রকাশ করা হবে না।

ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন না করার দাবিতে…
  • ১৯ আগস্ট ২০২৬
মিনিট ৪৫ পয়সা, বিশেষ সুবিধা নিয়ে এলো টেলিটক
  • ১৯ আগস্ট ২০২৬
হামে মৃত ৮২ শতাংশ শিশু পর্যাপ্ত বুকের দুধ পায়নি, আক্রান্তদে…
  • ১৯ আগস্ট ২০২৬
মাদক সেবন করিয়ে দিনের পর দিন ধর্ষণ, মানতে না পেরে চলে গেলেন…
  • ১৯ আগস্ট ২০২৬
ইবিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান ক্যাম্পেইন
  • ১৯ আগস্ট ২০২৬
ইমাম-উলামাদের আপত্তি, জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্ট স্থ…
  • ১৯ আগস্ট ২০২৬