গুচ্ছ ভর্তি পরীক্ষা

পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ পদক্ষেপ নোবিপ্রবির

২৫ মার্চ ২০২৬, ০৮:২০ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ PM
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল © টিডিসি ফটো

২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম এবং কনফারেন্স রুমে পৃথকভাবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব বিষয়ে মতবিনিময় করেন উপাচার্য।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, 'নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঘিরে আমাদের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নোবিপ্রবি পরিবহন পুলের বাসসমূহ প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে চৌমুহনী ও সোনাপুরে যেনো যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধেও প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বহি:স্থ কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। ভর্তিচ্ছু ও অভিভাবকদের আকস্মিক স্বাস্থ্যঝুঁকি এড়াতে নোবিপ্রবি শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের ডাক্তার, ভিজিল্যান্স টিম এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রসমূহে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি নোবিপ্রবি বিএনসিসি, রোভার স্কাউটসহ শিক্ষার্থী প্রতিনিধি সহায়ক টিম হিসেবে কাজ করবে।'

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৭ মার্চ সি ইউনিট, ৩ এপ্রিল বি ইউনিট এবং ১০ এপ্রিল এ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9