পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়সহ ঢাবি ছাত্রলীগের ১৪ দফা

১৫ জানুয়ারি ২০১৯, ০৯:৪৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়

আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার রূপরেখা দিয়েছে ছাত্রলীগ। প্রাচ্যের অক্সফোর্ডকে স্বপ্নের বিশ্ববিদ্যালয় রুপ দিতে এই দাবিসহ ১৪ দফা ঘোষণা দিয়েছে শাখা সংগঠনটি। এ লক্ষ্যে আজ বুধবার ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করবে সংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ছাত্রলীগের ১৪ দফার অন্য দাবিগুলো হলো- অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, প্রশাসনিক-অ্যাকাডেমিক-পরীক্ষা-ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসা, বিশ্বের সর্বাধুনিক কেন্দ্রীয় লাইব্রেরি নির্মাণের প্রকল্প গ্রহণ, ক্যাম্পাসে গণ পরিবহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ, গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান, ‘সান্ধ্যকালীন কোর্স’ নিয়ে বিচার বিশ্লেষণের জন্য ‘শিক্ষা কমিশন’ গঠনের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও বাস্তবায়ন, ক্যান্টিনের খাবারের মান যথোপযুক্ত করা, অযৌক্তিকভাবে বর্ধিত সকল হল-বিভাগ-পরীক্ষা ফি প্রত্যাহার, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রুট বৃদ্ধি ও পর্যাপ্ত পরিবহনের মাধ্যমে যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য নবীনবরণ প্রদান ও আবাসন সংকটের আপৎকালীন সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধ অধ্যয়ন ইনস্টিটিউট’ নির্মাণের প্রকল্প গ্রহণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে ‘আন্তর্জাতিক সেমিনার’ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ এবং বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার জীবনদর্শন, উন্নয়ন ভাবনা, জনগণের ক্ষমতায়নের রাষ্ট্রচিন্তা নিয়ে ‘শেখ হাসিনা গবেষণা কেন্দ্র’ স্থাপন।

এদিকে স্বপ্নের ঢাবি গড়তে দল মতের উর্ধ্বে উঠে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে ছাত্রলীগের এসব দাবির সাথে ঐক্যমত পোষণ করার  আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি 'দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংলাপ করে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির রূপরেখা প্রণয়ন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান থাকবে তারা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে নিবে। বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল সংগঠনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা স্বপ্নের বিশ্ববিদ্যালয় গঠনের স্বার্থে ছাত্রলীগের দাবির সাথে ঐক্যমত পোষণ করবে।’

ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬