ঢাবির ফলাফল ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’, অনলাইন জুয়ার বার্তা

১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৫ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৭ PM
ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’ হয়েছে

ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’ হয়েছে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ওয়েবসাইটের সঙ্গে যুক্ত ফলাফল সম্পর্কিত একাংশের ইউআরএল সার্চ দিলে গুগলে অযাচিত তথ্য প্রকাশিত হচ্ছে। এটিকে ‘হ্যাক হয়েছে’ বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। গুগলে সার্চ দিলে সাইটটির ইউআরএলের নিচে থাই ভাষায় একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে অনলাইন গেমিংয়ের প্রচার চালিয়েছে একটি চক্র। তবে এটিকে হ্যাক না বলে ‘ম্যালওয়্যার আক্রমণ’ বলছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

এর আগে ওয়েবসাইটটির অন্তত আটটি পাসওয়ার্ড লিক হওয়ার তথ্য মিলেছে। ২০২৫ সালে এ তথ্য ফাঁস করেন হ্যাকাররা। এর মধ্যে অ্যাকসেস (নিয়ন্ত্রণ) পাসওয়ার্ডও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সংক্রান্ত তথ্য দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। এতে শিক্ষার্থীদের ইমেইল, পাসওয়ার্ড, মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরির ফোন নম্বর পাওয়া গেছে।

জানা গেছে, আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের সঙ্গে যুক্ত সাব ডোমেইন ‘https://result.du.ac.bd’ ওয়েবসাইটে থাই ভাষার বার্তাটি দেখা যাচ্ছে। তবে ওয়েবসাইটে ক্লিক করলে ভেতরে ফলাফল দেখার নির্দেশনা পাওয়া যাচ্ছে। বিষয়, পরীক্ষার নাম, রেজিস্ট্রেশন ও রোল নম্বর দিয়ে সার্চ লিখলেই ফলাফল দেখা যাবে বলে উল্লেখ আছে।

যদিও নিচের দিকে একটি বার্তা দেওয়া রয়েছে। এতে লেখা, ‘ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটটি দ্রুতই https://eco.du.ac.bd -এ স্থানান্তর করা হবে। সেখানে শিক্ষার্থীরা কেবল ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।’

ওয়েবসাইটটির অন্তত আটটি পাসওয়ার্ড লিক হওয়ার তথ্য মিলেছে। ২০২৫ সালে এ তথ্য ফাঁস করেন হ্যাকাররা। এর মধ্যে অ্যাকসেস (নিয়ন্ত্রণ) পাসওয়ার্ডও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সংক্রান্ত তথ্য দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। এতে শিক্ষার্থীদের ইমেইল, পাসওয়ার্ড, মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরির ফোন নম্বর পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত ফেসবুক গ্রুপে আজ সোমবার সকাল থেকেই বিষয়টি আলোচনা হয়েছে। সেখানে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ইউআরএলযুক্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে এ ধরনের অনলাইন গেমের বার্তা থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

থাই ভাষার বার্তাটি এআইয়ের সাহায্যে অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, ‘ইউফাবেট১৬৮-এ আপনাকে স্বাগতম—ইনটেনস গেমিংয়ের এক রাজ্য! ইউফাবেট১৬৮ হলো এমন একটি স্লট, যেখানে পেআউট রেট বা আরটিপি বেশি থাকে। এর ফলে খেলোয়াড়রা প্রতিটি স্পিনেই পুরস্কার পাওয়ার বেশি সুযোগ পান। বিরক্তি ছাড়াই উপভোগ করুন স্লটের মজা!’ লিংকটি হোয়াটসঅ্যাপসহ কোথাও শেয়ার করে একটি জুয়া খেলার অ্যাপের গুগল প্লে লিংক আসছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. সাদিক সরোয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যে সাইটটিতে অ্যাটাক হয়েছে সেটি মূলত পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে করা হয়েছে। এটি সেন্ট্রালের সঙ্গে কানেক্টেড না। আরও অনেক এমন সাইট আছে বিভিন্ন দপ্তরের। এগুলো মাঝেমধ্যেই আক্রমণের শিকার হয়।’

আরও পড়ুন: ৪৭১ জাল সনদধারীর তালিকা মন্ত্রণালয়ে, এমপিও বন্ধ-মামলার নির্দেশনা আসছে

তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে পড়লে তখন তারা আমাদের সঙ্গে বা নিজেরা কাজ করে ঠিক করেন। তারপরও ফের আক্রমণের শিকার হয়। আমরা সবগুলো সাইট কেন্দ্রীয় আইটি বিভাগের আওতায় আনার চেষ্টা করছি। অলরেডি প্ল্যানও করেছি আমরা। তবে কবে নাগাদ এটি একসঙ্গে করা যাবে, সে বিষয়ে এখনই বলা যাচ্ছে না।’

সাদিক সরোয়ার আরও বলেন, ‘সাইটটিতে হয়তো এক সময় ম্যালওয়্যার আক্রমণ হয়েছিল। তবে সেটা এখনও পুরোপুরি ক্লিন হয়নি। কোথাও হয়তো থেকে গিয়েছিল। সেটিই আবার ছড়িয়ে পড়ছে।’

বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা উপ-নিয়ন্ত্রক মো. রোকনুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওয়েবসাইটটি আমাদের দপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হয়। তবে হ্যাকের বিষয়ে আমি বলতে পারব না। এটি আমাদের প্রোগ্রামার বলতে পারবেন।’

এ বিষয়ে দপ্তরটির কম্পিউটার প্রোগ্রামার মো. জাহিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। এটিকে হ্যাক বলা যাবে না। ম্যালওয়্যার আক্রমণ। আমরা দেখে ব্যবস্থা নিচ্ছি।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9