পদ সৃজনে তথ্য চেয়ে ২৫০ শয্যার সব হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি

২৬ আগস্ট ২০২৬, ০২:১৬ PM
স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

দেশের যেসব ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এখনো প্রয়োজনীয় পদ সৃষ্টি হয়নি, সেসব হাসপাতালের পদ সৃজনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোর কাছ থেকে পদ সৃজনের প্রস্তাবসহ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চাওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে ২৪ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২৬ জুলাই ২০২৬ তারিখের এক স্মারকের নির্দেশনার ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যেসব ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের এখনো পদ সৃজন হয়নি, সেসব হাসপাতালের পদ সৃজনের প্রস্তাব পাঠাতে হবে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ক্ষেত্রে পদ সৃজনের সুবিধার্থে ২৫০ শয্যার প্রশাসনিক অনুমোদনের কপি অথবা ভবন হস্তান্তরের কপি সংযুক্ত করতে হবে।

এ ছাড়া স্ট্যান্ডার্ড সেটআপ-২০২৪ অনুযায়ী প্রাপ্যতার ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রস্তাবের সঙ্গে মোট ১২ ধরনের তথ্য ও নথি দিতে হবে। এগুলোর মধ্যে রয়েছে পদ সৃষ্টির প্রাসঙ্গিক তথ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছক অনুযায়ী পদ সৃষ্টির চেকলিস্ট, প্রস্তাবিত প্রতিষ্ঠানের নাম, প্রস্তাবিত পদের সারসংক্ষেপ ও বিস্তারিত বিবরণ এবং পদের নাম, সংখ্যা ও বেতন স্কেলের তথ্য।

এ ছাড়া প্রস্তাবিত পদের দায়িত্ব ও কার্যপরিধি, নিয়োগবিধি, পদের বাৎসরিক আবর্তক ব্যয়ের আর্থিক সংশ্লেষ, নতুন পদ সৃষ্টির যৌক্তিকতা, নতুন কাজ বৃদ্ধির পরিমাণ, প্রকৃত কাজের বর্ণনা ও ধরন, কর্মপরিকল্পনার ছক এবং অর্গানোগ্রামও দিতে বলা হয়েছে।

আরও দেখুন: মাদ্রাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। পরে ২৪ আগস্ট তারিখে চিঠিটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সব সিভিল সার্জন এবং ২৫০ ও ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কদের কাছে পাঠানো হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে যেসব ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রয়োজনীয় পদ এখনো সৃষ্টি হয়নি, সেসব হাসপাতালে জনবল কাঠামো অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9