সরকারি হাসপাতালের দরজায় নোটিশ

নারী চিকিৎসককে ‘ম্যাডাম’ বা ‘স্যার’ ছাড়া অন্য সম্বোধন নিষেধ

১৪ আগস্ট ২০২৬, ০৮:১৩ PM
সরকারি হাসপাতালের দরজায় নোটিশ

সরকারি হাসপাতালের দরজায় নোটিশ © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসককে ‘ম্যাডাম-স্যার’ ছাড়া অন্য কোনো সম্বোধন করা যাবে না—এমন একটি নোটিশ টানানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের দরজায় টানানো এই নোটিশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৪ আগস্ট) এই চিত্র দেখা গেছে।

জরুরি বিভাগের সামনে টানানো ওই নোটিশে লেখা রয়েছে, ‘কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না’।

এই নির্দেশনায় ক্ষুব্ধ স্থানীয়রা জানিয়েছেন, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ সম্বোধন না করলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। এর আগে বেশ কয়েকবার চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ সম্বোধনের বিষয়ে রোগীদের মৌখিক নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আনোয়ারা বেগম বললেন, আমিও একবার একজন নারী চিকিৎসককে আপা বলে সম্বোধন করেছিলাম। এতে তিনি রাগান্বিত হন এবং ম্যাডাম অথবা স্যার বলে সম্বোধন করতে বলেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবুল কালাম আজাদ বলেন, আমরা সরকারের কর্মচারী। রোগীরা চিকিৎসকদের ম্যাডাম-স্যার বলতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি আরও বললেন, জরুরি বিভাগের দরজায় টানানো নির্দেশনাটি আমার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যেই সেটি অপসারণ করা হবে। কে বা কারা এ ধরণের নির্দেশনা দিয়েছে তাও শনিবার খতিয়ে দেখা হবে।

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬