ফুটপাতের দোকান থেকে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী

১৩ আগস্ট ২০২৬, ০৭:২২ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৭:২৩ PM
হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থী।

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থী। © টিডিসি ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটপাতের দোকান থেকে পিয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের সঙ্গে বাড়িতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩আগস্ট) দুপুরে উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তারা বিদ্যালয়ে আসে। টিফিনের সময় বিদ্যালয়ের সামনে একটি ফুটপাতের দোকান থেকে নয়জন শিক্ষার্থী পিয়াজু কিনে খায়। কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সাতজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বর্তমানে সাত শিক্ষার্থী হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, খাবারে ভেজাল বা খাদ্যদূষণের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। অসুস্থ হওয়ার পরপরই তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রহমতুল্লাহ বলেন, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে সতর্কতার জন্য চিকিৎসাধীন রেখে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জানাজা থেকে বহিষ্কৃত যুবদল নেতার মটরসাইকেল চুরি, গ্রেপ্তার …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে মেধায় উত্তীর্ণদের বাদ দেওয়ায় ইউটিএলের তীব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য রাবি লাইব্রেরিতে যুক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬