ভবনের পাশে খেলছিল শিশুরা, দেয়ালচাপায় একজনের মৃত্যু

১৩ আগস্ট ২০২৬, ০৬:৩৬ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর ভাটারার শাহজাদপুরে নির্মাণাধীন ভবনের পুরাতন বাউন্ডারি দেয়ালচাপায় মাহিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। ঘটনার সময় শিশুরা খেলাধুলা করছিল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে দুর্ঘটনা ঘটে।

গুরতর অবস্থায় শিশু মাহিদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। অন্য দুই শিশু স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

মাহিদের বাবার নাম মো. হাবিব। তিনি পেশায় প্রাইভেটকার চালক। গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। বর্তমানে শাহজাদপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে মাহিদ ছিল ছোট।

শিশুটির মা মৌসুমী বলেন, বিকালে বাসার পাশে রাস্তায় কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল মাহিদ। পরে খবর পাই সেখানে রাস্তার পাশে বাউন্ডারির পুরাতন দেয়াল ধসে পড়ে আমার ছেলে আহত হয়।

হাসপাতালে নেওয়া এক ব্যক্তি জানান, সেখানে একটি বাড়ির পাইলিং শেষে ফাউন্ডেশনের কাজ চলছিল। ওই বাড়ির বাউন্ডারি ছিল পুরাতন। দেয়ালও ছিল ফাটা। আজ হঠাৎ ওই দেয়ালটি পড়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

ওয়াশিংটন বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ
  • ২৮ নভেম্বর ২০২৬
ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় …
  • ২৮ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৮ নভেম্বর ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরিতে ২ লাখ ছাড়াল
  • ২৮ নভেম্বর ২০২৬
কলকাতার এসআরএফটিআই ক্যাম্পাসে পুলিশি অভিযান, অবস্থান কর্মসূ…
  • ২৮ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে বেশি প্রতিযোগিতা আইবিএতে, নিজেকে যেভাবে এগিয়ে …
  • ২৮ নভেম্বর ২০২৬