মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টাকা জরিমানা

১২ আগস্ট ২০২৬, ০৮:৩৮ PM
মেডিহোপ হাসপাতালকে এই জরিমানা করা হয়

মেডিহোপ হাসপাতালকে এই জরিমানা করা হয় © সংগৃহীত

রাজধানীর ডেমরায় ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসাসেবা, পরীক্ষার প্রতিবেদনে চিকিৎসকের স্বাক্ষর জাল, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে মেডিহোপ জেনারেল হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত ডেমরা থানার কোনাপাড়া এলাকার সাদ সুপার মার্কেটে অবস্থিত মেডিহোপ জেনারেল হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

একই অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ, কথিত ভুয়া চিকিৎসক ও ফার্মেসিকে পৃথকভাবে এই জরিমানা করা হয়। পাশাপাশি লাইসেন্স না পাওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা উইং এনএসআই পূর্ব জোন, র‍্যাব-১০ ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে আসে। অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় সনদ না থাকা সত্ত্বেও একজন ব্যক্তি নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখছেন।

এ ছাড়া হাসপাতালের পরীক্ষাগারে তৈরি করা বিভিন্ন প্রতিবেদনে চিকিৎসকের স্বাক্ষর জাল করে ব্যবহার করার অভিযোগও পাওয়া যায়। হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল বলে অভিযানে জানা যায়। অভিযান চলাকালে হাসপাতালের ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

পরে এসব অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা এবং ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) ডা. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় এনএসআই, র‍্যাব, স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬