মালুমঘাটে সড়কের বেহাল দশা, হাসপাতালে নিতে দেরি; নবজাতকের মৃত্যু

১৪ আগস্ট ২০২৬, ০৪:০৭ PM
সড়কজুড়ে কাদামাটি ও খানাখন্দ, ভোগান্তি এলাকাবাসীর।

সড়কজুড়ে কাদামাটি ও খানাখন্দ, ভোগান্তি এলাকাবাসীর। © টিডিসি ছবি

কক্সবাজারের মালুমঘাট বাজার সংলগ্ন ডুলাহাজারা রেলস্টেশনের প্রধান সংযোগে সড়কজুড়ে কাদামাটি ও খানাখন্দ থাকায় নানা দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। রাস্তার দুর্ভোগের কারণে এক প্রসূতি নারীকে হাসপাতালে নিতে দেরি হয়েছে। এতে জমজ ২ সন্তানের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে চকোরিয়া মা ও শিশু হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেশী মো. মিজান। 

মো. মিজান বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। বৃষ্টির পর পুরো সড়ক কাদামাটিতে পরিণত হয়েছে। যানবাহন চলাচল করতে পারে না, সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়ছেন। নারী বা শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় বেশি ভোগান্তিতে পড়তে হয়। আজ সকালে একটি শিশুর মৃত্যু হয়েছে।’

জানা যায়, সড়কটি কাদামাটির হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীর। এ ছাড়া সড়কজুড়ে কাদামাটি ও খানাখন্দ থাকায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। এরই মধ্যে আজ এক প্রসূতি নারীকে হাসপাতালে নেওয়ার সময় সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ভোগে পড়তে হয় একটি পরিবারের। পরে জমজ দুই সন্তানের জন্ম হলে একজন জীবিত থাকলেও অপর সন্তান মারা গেছে। 

এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার বলেন, সড়ক সংস্কারের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।

কলেজে ছিলেন পেছনের সারির স্টুডেন্ট, কোচিংয়েও পেতেন কম নম্বর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘আমাদের প্রতি অবিচার হচ্ছে, এর বিচার আল্লাহ করবেন’—প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়ে…
  • ১৮ অক্টোবর ২০২৬
পুড়ে ছাই এই চারজনই কি মাভাবিপ্রবির নাহিদ ও তার স্ত্রী-সন্তা…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার ওপর হামলা, গণপিটুনির শিকার যুবকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
আজ থেকে আর সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল: জামায়াত আমির
  • ১৮ অক্টোবর ২০২৬