‘নার্সিং অ্যান্ড হেলথ ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট’ স্টাডি ট্যুর

ফিলিপাইন যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী-নার্সিং ডিজি-প্রতিমন্ত্রীর এপিএসসহ ৬ জন

১৮ জুলাই ২০২৬, ০৭:২১ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৭:৩১ PM
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার, নার্সিং অধিদপ্তরের ডিজি দিল আফরোজা, ড. সৈয়দা সালমা বেগম (উপরে বাঁ থেকে), নাহিদা পারভীন,  মো. জাকির হোসেন ও প্রতিমন্ত্রীর এপিএস মো. আল মামুন (নিচে বাঁ থেকে)

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার, নার্সিং অধিদপ্তরের ডিজি দিল আফরোজা, ড. সৈয়দা সালমা বেগম (উপরে বাঁ থেকে), নাহিদা পারভীন, মো. জাকির হোসেন ও প্রতিমন্ত্রীর এপিএস মো. আল মামুন (নিচে বাঁ থেকে) © টিডিসি সম্পাদিত

‘নার্সিং ও স্বাস্থ্য জনবল উন্নয়ন’ শিখতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ডা. এসএম জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ফিলিপাইন সফরে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি দল। দলে থাকছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজাও। আগামীকাল ১৯ জুলাই (রবিবার) থেকে ২৫ জুলাই পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক আদেশ এ তথ্য জানানো হয়েছে। উপসচিব মো. জাকির হোসেন এতে সই করেছেন।

শিক্ষা সফর দলে খোদ উপসচিব মো. জাকির হোসেনও রয়েছেন। দলের অপর ৩ সদস্য হলেন— স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব ড. সৈয়দা সালমা বেগম, উপসচিব নাহিদা পারভীন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের একান্ত সহকারী (এপিএস) মো. আল মামুন।

অফিস আদেশে বলা হয়েছে, এসব কর্মকর্তাকে আগামী ১৯ থেকে ২৫ জুলাই অথবা তার নিকটবর্তী কোনো সম্ভাব্য তারিখে (ভ্রমণ ও ট্রানজিট সময় ব্যতিরেকে) অনুষ্ঠিতব্য ‘নার্সিং অ্যান্ড হেলথ ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট’ বা নার্সিং ও স্বাস্থ্য জনবল উন্নয়ন বিষয়ক শিক্ষা সফরে অংশগ্রহণের জন্য সরকারের অনুমোদন প্রদান করা হলো।

সফরের শর্ত হিসেবে অফিস আদেশে বলা হয়েছে, সফরের সময়কাল এবং ভ্রমণ ও ট্রানজিটে ব্যয় হওয়া সময় অন ডিউটি হিসেবে গণ্য করা হবে, সফরের সমস্ত প্রাসঙ্গিক খরচ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বহন করবে এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।

বিএনপি নেতাকে গুলির ঘটনায় ভাইকে ‘ফাঁসানো’র চেষ্টার অভিযোগ
  • ০৯ আগস্ট ২০২৬
যেকারণে অস্ট্রেলিয়া চলে যাওয়ার গোপন পরিকল্পনা করেছিলেন মেসি…
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির জার্সি পরে মাঠে নেমেছিলেন দে পল, গোল করে উৎসর্গ করলেন…
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে ফিরলেন মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
কারখানার শ্রমিক থেকে মেসির স্বপ্নের কারিগর, বাবা হোর্হে যেভ…
  • ০৯ আগস্ট ২০২৬
সারাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ
  • ০৯ আগস্ট ২০২৬