এক জেলায় চিকিৎসকের পক্ষে মাইকিং নিষিদ্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

২১ জুন ২০২৬, ০৪:২৮ PM
চিকিৎসকের রোগী দেখার মাইকিং বন্ধে নোটিশ দিয়েছে জেলা সিভিল সার্জন

চিকিৎসকের রোগী দেখার মাইকিং বন্ধে নোটিশ দিয়েছে জেলা সিভিল সার্জন © সংগৃহীত ও সম্পাদিত

চিকিৎসকের রোগী দেখার পক্ষে মাইকিং করে প্রচারণা নিষিদ্ধ করেছে বরগুনা জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৭ জুন জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নোটিশে এই নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়। জেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও মালিকপক্ষকে অবগত করতে এই নোটিশ জারি করা হয়েছে। এতে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ সই করেছেন।

নোটিশে বলা হয়েছে, বরগুনা জেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, মালিক পক্ষ বা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুন মাসের বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোন চিকিৎসকের রোগী দেখার পক্ষে মাইকিং করে প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল।

এতে আরও বলা হয়, এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

May be an illustration of blueprint and text that says 'গণপ্রঞাতততী বাংলাদেশ সরকার সিভিলি বার্চনের কার্থাশয় li-mail: নোটিশ' এতধ্বারা বরগুনা நோரது সকল বেসরকারি মাসিক সভার সিষ্ধাপ্ত মোতাবেক পুনরাদেশ শক্ষ/সংপ্রিষ্ত সকলের অ্বগতির জান্য জালানো খাচছে যে, জুন/২০২৬ মাসের বরজনা জেলা স্রশাশকের কার্থালয়ে অনুদি সেপ্টারের ব্যবছাপনা বিরত থাকার জান্য অনুরোধ করা গেল ইছার পর্বনত কোন ঠিকিংসকের রোগী দেখার পক্ষে মাইকিং করে প্রঙারনা cVCO ঘটিলে সংভ্ি প্রতিক্ঠানের আইনানুগ ব্যবস্থা গহণ হবে। প্রাণক, পরিচালক/সক্লাধিকাররী (জাঃ মোহমদআাবুল ফার্তাহন সিভিল সার্ন, বরুগনা Tele: 02478886-386 ۵22// অনুলিপি প্রয়োজজনীয় ব্যবস্থা (স্থাস্য) বরিশাল বিভাল, বরিশাল। জান্য প্রেরিত তারিষ-৭/০৬/২০২৬ অফিস নখি। কর্থকর্ত, বরতনা। বাংলাদেশ প্রইতেে ছুসপিটাল ক্রিনিক জামাগনস্টিক দেন্টার ইनার্ম এসোসিয়েশন, বরননা। (তাঃ মোহামমদ আবুল ফান্তাহ) সিভিলি সার্ল, বরুনা'
গত ১৭ জুন এই নোটিশ দেওয়া হয়েছে
ওমানের শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
  • ১২ আগস্ট ২০২৬
গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির স…
  • ১২ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে এখন সেবা পাচ্ছে প্রবাসীরাও
  • ১২ আগস্ট ২০২৬
ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬