চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব

১১ জুন ২০২৬, ০৮:৩৪ PM
চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব

চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব © সংগৃহীত ও সম্পাদিত

স্বাস্থ্যখাতকে আধুনিকায়ন ও সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে চিকিৎসা সরঞ্জাম এবং জীবনরক্ষাকারী ওষুধের কাঁচামাল আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। বিশেষ করে কিডনি রোগীদের ডায়ালাইসিস খরচ কমানো এবং দেশে ওষুধ শিল্পকে স্বাবলম্বী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে।

বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করেছেন। এর ফলে প্রতিটি ডায়ালাইসিস বাবদ একজন রোগীর ব্যয় প্রায় ৮০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে। এছাড়া মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত মর্চুয়ারি আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে মাত্র ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

দেশের ফার্মাসিউটিক্যালস শিল্পকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে ওষুধের কাঁচামাল আমদানিতে ব্যাপক সুবিধা দেওয়া হয়েছে। এর মধ্যে ক্যান্সার প্রতিরোধী ওষুধ উৎপাদনের লক্ষ্যে নতুন ৯টি কাঁচামাল আমদানিতে শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ শূন্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর স্থানীয়ভাবে এপিআই তৈরির সক্ষমতা বাড়াতে আরও ৫১টি কাঁচামালের ওপর থেকে আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী ওষুধের অবস্থান মজবুত করতে আরও ১৭টি মৌলিক কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা বা শূন্য শুল্ক এবং ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য অত্যাবশ্যকীয় স্যান্ডউইচ প্যানেল রুম আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ ও বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেট আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে বাজেটে চিকিৎসা যন্ত্রপাতি উৎপাদনকারী শিল্পের বিকাশে মেডিকেল গ্রেডের আঠালো পদার্থ (Adhesive) ও পিভিসি শিট (PVC sheet for blood bag) আমদানিতে ১৫ শতাংশ এবং ন্যাচারাল রাবার ল্যাটেক্স ও ব্লাড কালেকশন নিডল আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। এই শুল্ক সুবিধা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

মিরসরাইয়ে আগুনে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলিতে নতুন নির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে একজনও নেই! শ্রেণিকক্ষে ছাগলের…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাবির জোহা হলে মশারির ওপর বিষধর কালাচ, অল্পের জন্য রক্ষা পে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬