‘গণবিরোধী-লুটপাটের বাজেট’: প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

১১ জুন ২০২৬, ০৮:১৪ PM
জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গণবিরোধী, গণনিপীড়ক ও লুটপাটের বাজেট আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।

এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। সেটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। অপরদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে পৃথক একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকালে জামায়াত নেতারা বলেন, আজকে যে বাজেট পেশ করা হয়েছে, যৌক্তিক বাজেট উত্থাপনের পরিবর্তে লুটপাট করার জন্য বাজেট উপস্থাপন করেছে।

তারা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে যে বাজেট পেশ করেছে, এই বাজেটের সাথে গণমানুষের কোনো সম্পর্ক নেই। তারা ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছে। এই বাজেট উচ্চভিলাষী বাজেট। এই ঘাটতি বাজেট দিয়ে গণমানুষের ভাগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬