নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করবে কিনা জানাল সরকার

১১ জুন ২০২৬, ০৭:৩০ PM
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবনা বাজেট

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবনা বাজেট © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে এমপিও করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ অর্থবছরে ১০টি প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করবে। নতুন অর্থবছরের প্রস্তাবনা বাজেটে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় মোট ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। গত অর্থবছরের চেয়ে এই বাজেট প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি। এ খাতে গতবছর বাজেট ছিল ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১০ প্রকল্পের মধ্যে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষক ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও নতুন এমপিও প্রদান, ৫ শতাংশ শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ এবং অনগ্রসর এলাকার ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে।

এ ছাড়াও এ প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে ৪ হাজারটি নতুন ভবন নির্মাণ, অনগ্রসর এলাকায় ৫০০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। 

২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবনা করেন অর্থমন্ত্রী। শিক্ষায় মোট বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা। যা মোট জিডিপির ২ শতাংশ। প্রাথমিকে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা।

ট্যাগ: বাজেট
ব্র্যাকে ম্যানেজার পদে চাকরি, আবেদন করুন আজই
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার দাবানলে জরুরি অবস্থা ঘোষণা করল মালয়েশিয়া
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্দিজীবনের মাঝেই মাতৃত্বের স্বাদ, অ্যাম্বুলেন্সে সন্তান জন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬