সরকারি-বেসরকারি চাকরিজীবীর সমন্বয়ে প্রতি উপজেলায় ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থার উদ্যোগ

১১ জুন ২০২৬, ০৮:২৫ PM
আমির খসরু মাহমুদ চৌধুরী

আমির খসরু মাহমুদ চৌধুরী © ফাইল ফটো

দেশব্যাপী কর্মসংস্থান সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ’ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। দেশের অর্থনীতির সার্বিক সংস্কার, খাত ও অঞ্চলভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্প-বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশব্যাপী ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে প্রতিটি পরিবারের সচ্ছলতা ও স্বনির্ভরতা নিশ্চিত করা। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার আওতায় নিবন্ধিত চাকরিপ্রার্থীদের তথ্য সংরক্ষণ করা হবে এবং তাদের মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, যেসব চাকরিপ্রার্থীর দক্ষতার ঘাটতি রয়েছে, তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে। এজন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতে প্রেরণের ব্যবস্থা রাখা হবে।

অর্থমন্ত্রী জানান, এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও যুগোপযোগী মানবসম্পদ গড়ে তুলতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হলে চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সংযোগ সহজ হবে, দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের কর্মসংস্থান বাজারে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি হবে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬