হাম আক্রান্তদের জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতালের ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা

২১ মে ২০২৬, ০৬:১২ PM
গণস্বাস্থ্য নগর হাসপাতাল

গণস্বাস্থ্য নগর হাসপাতাল © সংগৃহীত

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত রাজধানীবাসীর জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এই হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের জন্য একটি ডেডিকেটেড ‘আইসোলেশন ইউনিট’ চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অভ্যন্তরে যেকোনো হামে আক্রান্ত রোগীকে হাসপাতালে আনা-নেওয়ার সুবিধার্থে একটি বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। ঢাকার যেকোনো প্রান্ত থেকে এই অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা।

জরুরি প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ০১৯৫৮২৭৭৮০০ নম্বরে এবং অ্যাম্বুলেন্স সেবার জন্য চালক আল-আমিনের সাথে ০১৩১৭৮৩৪৭৫৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

হামের বিস্তার রোধে এবং জনসচেতনতা বাড়াতে হাসপাতালের পরিচালক সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো শিশু বা ব্যক্তি হামে আক্রান্ত হলে তার থেকে সংক্রমণ ছড়ানো রোধ করতে তাকে অনতিবিলম্বে অন্যদের থেকে আলাদা (আইসোলেটেড) রাখতে হবে এবং কোনো রকম অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬