রামেক হাসপাতালে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

০৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ PM
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম বা ‘সাসপেক্টেড মেজলস’ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের বিশেষায়িত ওয়ার্ডগুলোয় চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৭ জন রোগী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। তবে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় বর্তমানে রামেক হাসপাতালে মোট ১৩২ জন রোগী চিকিৎসাধীন। চলতি মৌসুমে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, আজ পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

ডা. শংকর কে বিশ্বাস আরও জানান, মূলত শিশুদের মধ্যেই এই ছোঁয়াচে রোগের তীব্রতা বেশি দেখা যাচ্ছে। উচ্চমাত্রার জ্বর, শরীরে লালচে র‍্যাশ এবং শ্বাসকষ্টের মতো জটিলতা নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পর্যবেক্ষণ জোরদার করেছে। শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬