খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম এখন এভারকেয়ারে

০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ PM
এভারকেয়ার হাসপাতালে বিদেশি মেডিকেল টিম

এভারকেয়ার হাসপাতালে বিদেশি মেডিকেল টিম © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য ৫ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

হাসপাতালের সূত্র জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে।

হাসপাতালের সূত্র আরও জানিয়েছে, অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক।

গতকাল রবিবার (৩০ নভেম্বর) রাত থেকে খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে তিনি এ কথা জানান।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬