আমীরে জামায়াতের হার্টের বাইপাস সার্জারি আগামী সপ্তাহে

৩০ জুলাই ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মঞ্চে বসে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান

১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মঞ্চে বসে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান © ফাইল ফটো

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। পরে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই বাসায় ফেরেন তিনি।

এরপর শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরে আজ বুধবার (৩০ জুলাই) তার করোনারি এনজিওগ্রাফি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এরপর চিকিৎসকরা পরামর্শ দেন তার হার্টের বাইপাস সার্জারি করতে। আগামী সপ্তাহে এই সার্জারি করা হবে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ব্রিফ করে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত চিকিৎসকের মেডিকেল বোর্ডের একজন সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অপারেশন করা হবে। আগামীকাল অপারেশনের দিনক্ষণ নির্ধারণ হবে। তাকে (আমীর) ব্যক্তিগত চিকিৎসকের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বারবার সিঙ্গাপুর অথবা দেশের বাইরে অপারেশন করার কথা বললেও তিনি সেটি ‘জোরালোভাবে’ না করে দেন। তিনি দেশের চিকিৎসায় আস্থা রাখতে চান। দেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটাতেই এই অপারেশন করতে চান তিনি।

জানা যায়, ঘটনার দিন বিকাল ৫টা ২২ মিনিটে প্রথম দফায় পড়ে যান তিনি। এরপর উঠে বক্তব্য দিতে থাকেন। পরে আবার পড়ে যান এবং বসে বক্তব্য দেন। চিকিৎসকরা বক্তব্য দিতে নিষেধ করলেও তিনি শোনেননি। এ সময় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। তখন কেন্দ্রীয় নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ডা. শফিকুর রহমান বসে বসে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন।

২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্…
  • ০২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা উদ্বেগে স্কোয়াডে নেই রোনালদো, শঙ্কায় এশিয়ান কাপ
  • ০২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম-সন্দ্বীপ রুটের ভাড়া ছিল ১৪০ টাকা, একই জাহাজে কক্স…
  • ০২ নভেম্বর ২০২৬
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
  • ০২ নভেম্বর ২০২৬
পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা…
  • ০২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর
  • ০২ নভেম্বর ২০২৬