ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে সেমিনার অনুষ্ঠিত

০৮ জুলাই ২০২৫, ০৭:৩০ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৬:২৪ PM
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয় © সংগৃহীত

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা) ও মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিলের উদ্যোগে ‘জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষা এবং ঔষধ শিল্পের বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

গত জুন সকালে ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন যুগ্মসচিব এবং বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের চেয়ারম্যান মল্লিকা খাতুন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-বামা’র সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

এ সময় প্রধান অতিথি মল্লিকা খাতুন বলেন, দেশের মানুষের প্রয়োজনেই ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ সেক্টর নিয়ে অনেক হতাশা থাকলেও ড.ইউছুফ হারুন ভূঁইয়া’র মতো অনুপ্রেরণাও আছে আমাদের সামনে । ভবিষ্যতে এই খাতের উন্নয়নে সরকার সকল প্রকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।

হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদিক বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল আক্তার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানী বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিসি’র কর্মকর্তা ফাতেমা বিনতে রহমান, হামদর্দ জেনারেল হাসপাতালের পরিচালক মেজর অব. ডা. হারুন আল রশিদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনানী বিভাগের সহকারি অধ্যাপক বিজয়া ইসলাম।

পরে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত হামদর্দ আধুনিক কারখানা পরিদর্শন করেন যুগ্ম সচিব এবং বাংলাদেশ বোর্ড অব ইউনানী এ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন এর চেয়ারম্যান জনাব মল্লিকা খাতুন। তিনি হামদর্দের অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন। এ সময় পরিচালক উৎপাদন বশির আহমদসহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬