মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে, আক্রান্ত কত?

০১ জুলাই ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৭:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় মিটফোর্ডে ডেঙ্গুতে আক্রান্ত ৩৯ জন। তবে কোনো মৃত্যু নাই। আজ মঙ্গলবার (১ জুলাই) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক অফিস থেকে এ তথ্য জানায়। 

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জনের মধ্যে বয়স্ক নারী-পুরুষ রয়েছেন ২৯ জন এবং শিশু ১০ জন।

আরও পড়ুন: মাদ্রাসার আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, তোলপাড়

তবে আজ মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চলতি বছর দেশে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৯৬ জনে যেখানে মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তাই এখনই সচেতন না হলে পরিস্থিতি জটিল আকার নিতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি জনসাধারণকেও ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬