২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই, তবে আক্রান্ত বেড়েছে

২৯ জুন ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ের মধ্যে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। রবিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনে।

আরও পড়ুন:‘জালিয়াতি’ করে ১৩ বছর ধরে বেরোবির শিক্ষক, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

অন্যদিকে, নতুন করে কোনো মৃত্যুর খবর না থাকায় দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২১ জনেই অপরিবর্তিত রয়েছে। তবে চলতি বছরে এ পর্যন্ত করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী।

এ বছর করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামে ১০ জন এবং খুলনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে অধিদফতর। এছাড়া সচেতনতা ও সতর্কতা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করা হয়েছে।

মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড় বাবা…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬