বিশ্বে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু

২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ AM
করোনাভাইরাস

করোনাভাইরাস © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৫ হাজার ২৭৮ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জনে।

একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জনে।

তবে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যুতে গত দু’দিন ধরে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। শনিবারের তুলনায় রোববার বিশ্বজুড়ে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ১০ হাজার ৪১৭ জন, এবং মৃতের সংখ্যা কমেছে ২ হাজার ৮৯৬ জন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

রোববার বিশ্বের দেশসমূহের মধ্যে সংক্রমণ-মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে রাশিয়ায়। এইদিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯৯৯ জন এবং কোভিডে মৃত্যু হয়েছে ৭৪৫ জনের।

আরও পড়ুন: বইমেলায় এসেছে ব্রিটিশ নাগরিকের বাংলায় লিখা বই

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫৬ জন এবং মারা গেছেন ২৮২ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৮৭ হাজার ৬১৭ জন শনাক্ত এবং ৯ লাখ ৫৯ হাজার ৪১২ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ৯৫৫ জন।

জার্মানিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১৩১ জন এবং মারা গেছেন ৬৫ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ২ হাজার ৪৩১ জন শনাক্ত এবং ১ লাখ ২১ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৯৬ লাখ ৭৩ হাজার ৭০০ জন

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০৬ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৮৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ৫ লাখ ১২ হাজার ১৪১ জন।

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে: তথ্য ও সম্প্রচা…
  • ০১ আগস্ট ২০২৬
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরালের …
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রশাসনের নিয়োগ-সিন্ডিকেট ভেঙে দিন
  • ০১ আগস্ট ২০২৬
লুডু খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত,…
  • ০১ আগস্ট ২০২৬
জুলাইয়ের গ্রাফিতি পতিত সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন কর…
  • ০১ আগস্ট ২০২৬