কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৩ AM
টিকাদান

টিকাদান © সংগৃহীত

ভাসমান জনগোষ্ঠী ও কওমি মাদ্রাসাগুলোতে আজ থেকে কভিডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুরের জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেয়ার মাধ্যামে কর্মসূচি শুরু হয়।

মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসার কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে আজ। ১২-১৭ বছর বয়সী ৫০০ জন এবং ১৮ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে এই টিকা দেয়া হবে।’

আরও পড়ুন: পাঁচ দিনের চেষ্টা ব্যর্থ, কুয়াতেই মৃত্যু হলো শিশু রায়ানের

এদিকে আজ থেকে ভাসমান জনগোষ্ঠীর মানুষদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ কথা জানিয়েছিলেন।

গতকাল তিনি বলেন, ‘রবিবার বিকালে বা সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাসমান জনগোষ্ঠীর টিকাদান কর্মসূচি শুরু হবে। এক দিনে কত সংখ্যক মানুষকে টিকা দেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তবে আমাদের প্রস্তুতি থাকবে অন্তত ১ হাজার মানুষকে টিকার আওতায় আনার।’

আরও পড়ুন: পদ হারালেন জায়েদ খান, সাধারণ সম্পাদক নিপুণ

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ‘ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসকারীদের জনসনের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। কারণ এটি সিঙ্গেল ডোজ টিকা।’

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬