করোনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে

১৯ জানুয়ারি ২০২২, ০৪:৫৬ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ১১ শতাংশে। বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩টি নমুনা সংগ্রহ ও ৩৭ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় সাড়ে ৯ হাজার জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। দৈনিক শনাক্তের হারে গত বছরের ১৩ আগস্টের পর এটি সর্বোচ্চ। সেদিন শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৩৯ শতাংশ।

আরও পড়ুন: যেভাবে অনলাইনে থেকেও অফলাইন দেখাবেন

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৮৯টি। এতে শনাক্ত হন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ ও বাকি ২ জন নারী। মৃতদের বিভাগওয়ারি হিসাবে, ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৪৭৩ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

আরও পড়ুন: নোবিপ্রবিতে হলের শিক্ষার্থী করোনা আক্রান্ত, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারি

দেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং এর ১০ দিন পর করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়।

নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬