হাসপাতালে ভর্তি ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত

১৬ নভেম্বর ২০২১, ১১:৪৩ PM
সনজিত চন্দ্র দাস

সনজিত চন্দ্র দাস © ফাইল ফটো

পিত্তথলির অপারেশনের জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। সেখানে বুধবার (১৭ নভেম্বর) তার অপারেশন হওয়ার কথা রয়েছে। সনজিতের সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করেছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে সাদ্দাম তার ফেসবুকের ভেরিফাইড পেজের এক স্ট্যাটাসে তার সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করেন। এদিকে, চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বিদেশ থেকে ফিরে সনজিতকে ক্যাম্পাসের কোন কর্মসূচিতে দেখা যায়নি। 

স্ট্যাটাসে সাদ্দাম লিখেছেন, “সময়ের সাহসী ছাত্রনেতা, ছাত্রসমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর, লড়াকু ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সনজিত চন্দ্র দাস পিত্তথলির অপারেশনের জন্য স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দাদার দ্রুত সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করি।”

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬