জন্ম সনদ দিয়ে স্কুল শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

১৫ অক্টোবর ২০২১, ১০:২৫ PM
টিকার নিবন্ধন

টিকার নিবন্ধন © প্রতীকী ছবি

স্কুল শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে জন্ম সনদ ব্যবহার করে নিবন্ধন শুরু হয়েছে। আজ শুক্রবার (১৫ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. মো. রোবেদ আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। এটা খুবই আনন্দের খবর। সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে জন্ম সনদ নম্বর দিয়ে এখন থেকে টিকার জন্য নিবন্ধন করা যাবে।

তিনি আরও বলেন, মানিকগঞ্জে যেসব শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে তাদের ২ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। ধাপে ধাপে অন্যান্য জায়গায় স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে।

এর আগে গত ১৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার কথা জানান।

আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬